প্রকাশিত সংবাদে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের হাসানের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গতকাল ৮ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম এ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প অপরাধীদের আইনের আওতায় আনা দরকার শীর্ষক সংবাদে চিহ্নিত অপরাধী আনসার ক্যাম্পে হামলা ও কমান্ডার হত্যাকান্ডের আসামী নুরুল আলমের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ক্যাম্পের সাবেক কমিটির সদস্য হাসান আলী।
তার প্রতিবাদ খানা নিম্নে তুলে ধরা হলো : নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলা ও কমান্ডার হত্যা মামলার আসামী নুরুল আলমের সঙ্গে আমাকে জড়িয়ে যে সংবাদ খানা প্রকাশিত হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মোটেও সত্য নই। কেননা যারা ক্যাম্পে আমার ভাইকে হত্যা করেছে আমি কিভাবে তাদের সহযোগী হতে পারি।
বিগত ৮ মার্চ ২০১৮ ইং তারিখে ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী আনসার ক্যাম্পে হামলা ও কমান্ডার হত্যা মামলার আসামী নুরুল আলম, রাজ্জাক, সালাম সহ চিহ্নিত অপরাধীরা আমার নিরপরাধ ছোট ভাই হোসেন আলীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।
তাদের ভয়ে বর্তমানে আমি নিরপত্তাহীনতায় ভুগছি, আমার জীবন হুমকির মুখে। তাদের ভয়ে প্রতিনিয়ত আশংকা নিয়ে চলাফেরা করি। অথচ আমাকে তাদেরই সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। যা অত্যন্ত দু:খজনক ও আমি মর্মাহত।
অামি নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি ব্লকের সাবেক সদস্য হিসাবে দায়িত্বের সাথে কর্তব্য পালন করেছিলাম। ক্যাম্পে আইন শৃংখলা ও শান্তি বজায় রাখতে সবসময় ক্যাম্প কর্তৃপক্ষ সহ আইন শৃংখলা বাহিনীকে সহযোগীতা দিয়ে আসছিলাম। যা ক্যাম্প কর্তৃপক্ষ সহ সকলে অবগত রয়েছে।

ক্যাম্পে সংঘটিত গুম-খুন সহ কোন ধরনের অপরাধের সাথে আমি কখনো জড়িত ছিলাম না এবং কোন ধরণের অপরাধের সাথে আমার ন্যুনতম কোন সম্পর্ক নেই। অতীতে কোন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না থাকার কারণে আমার বিরুদ্ধে টেকনাফ সহ দেশের কোথাও কোন
মামলা অথবা ডাইরী পর্যন্ত নেই। যা আমার নিরপরাধ জীবন যাপনের সাক্ষী। মূলত কোন ধরনের অপরাধে সম্পৃক্ত না হওয়ায় আমি ক্যাম্পের একটি অপরাধীদে চক্রের চক্ষুশূলে পরিণত হয়।
কাজেই সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে প্রয়োজনে তা ক্যাম্প ইনচার্জ সহ আইন শৃংখলা বাহিনীর প্রতি তদন্ত করার জন্য আমি আহবান জানাই। যদি আমার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগের প্রমান পান তাহলে আইনানুযায়ী যে শাস্তি হয় আমি তা মেনে নিতে বাধ্য হব।
কাজেই আমি উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের প্রতিবাদ জানাই এবং এব্যাপারে আইন শৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হতে বিনীত অনুরোধ জানাব পাশাপাশি সাংবাদিক ভাইদের প্রতি যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে আপনাদের লেখনীতে কোন নিরীহ ব্যক্তির হয়রানীর শিকার হতে না হয়।

বিনীত
হাসান আলী
সি ব্লক
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প
টেকনাফ।