পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে সাবরাংয়ে চাচাদের হামলায় আহত দুই বোন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে গিয়ে নিকট আতœীয়দের হামলায় সহোদর ২ বোন আহত হয়েছেন। আহতদের টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় ঘটেছে ন্যাক্কারজনক এ ঘটনা। আহত দুই নারীই সম্ভান্ত পরিবারের মেয়ে। একজন ফরহাদুল রেজা সোহেলের স্ত্রী নিশাত পারভীন লিপি (৩৩) এবং অপরজন ফরিদ আহমদের স্ত্রী সাইমুন নেওয়াজ (২৬)।
হামলার ঘটনায় আহত সাইমুন নেওয়াজ বলেন, ‘আমাদের বাপ-দাদা এলাকায় বিশাল ভু-সম্পত্তির মালিক। এক ছকে ৮০ কানি, আরেক ছকে সাড়ে ৩৭ কানি, আরেক ছকে ১৪ কানি। এছাড়াও ছোটখাট ছকে আরও অনেক জমি রয়েছে। তাঁদের মৃত্যুর পর এসব সম্পত্তি ওয়ারিশগণের মাঝে বন্টন করে না দিয়ে আমাদের চাচারা ও তাঁদের সন্তানরা জোরপুর্বক ভোগ করে আসছিল। আমাদের পৈত্তিক বসতবাড়ির নিকটে জমিতে প্রতি বছর লবণের চাষাবাদ হয়। তাও চাচাগণ ভোগ করেন। এভাবে আমাদেরকে বঞ্চিত করায় ১৫ ডিসেম্বর দুপুরে আমরা দুই বোন লবণ মাঠের চাষাদের জমি উদ্ধারে গেলে চাচা ইব্রাহিম খলিল, ছলিমুল্লাহ, কলিমুল্লাহ, চাচাত ভাই ইসহাক, ইসমাইল, ইউনুসসহ সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের মারধর করেন। খবর পেয়ে নিকটস্থ ক্যাম্পের বিজিবি দ্রæত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর সুজিত ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন’।