পর্যটক ছুটিতে কক্সবাজার পর্যটন কেন্দ্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্‌ মুহাম্মদ রুবেল : সব ধরনের জনসমাগম ঠেকাতে কক্সবাজার জেলার সকল উপজেলার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল পর্যটন কেন্দ্র সকলের জন্য বন্ধ ঘোষণা কক্সবাজার জেলা প্রশাসন।

বিশেষ করে কক্সবাজারের ইনানী সি বীচ,কক্সবাজার সমুদ্র সৈকত,হিমছড়ি, প্রবালদ্বীপ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ,সেন্টমার্টিন, টেকনাফ বন্ধ ঘোষণা করে এসব এলাকায় লোক সমাগমে নিষেধাজ্ঞা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃকামাল হোসেন।

তিনি জানান, করোনা প্রতিরোধে বুধবার দুপুরেই কক্সবাজার সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরের দিন সকল বিনোদন কেন্দ্র বন্ধ ও লোক সমাগমে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। সবগুলো বিনোদন পার্ক বা বিনোদন কেন্দ্রে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। কোন ক্রমেই এসব এলাকায় যাতে কোন লোক সমাগম হতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।