পরিচয় মিললো নিহত দুই মাদক কারবারীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

রহমত উল্লাহ : মঙ্গলবার ভোরে বিজিবি সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে নিহত দুই মাদক কাবরাীর পরিচয় মিলেছে। এরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে ইউনুচ আলম (৩৫) ও আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ রুবেল (১৮)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. হাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য মঙ্গলবার ভোরে নাফ নদীর নাজির পাড়া পয়েন্টে বিজিবি সদস্যরদর সাথে বন্দুকযুদ্ধে তারা নিহত হন বলে দাবী করেছে বিজিবি।