নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ২টি অস্ত্রসহ সালমান গ্রুপের সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র সালমান শাহ গ্রæপের এক সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়,গত ১৪মার্চ রাত সাড়ে ৮টায় কক্সবাজার র‌্যাব-১৫এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে নয়াপাড়া ২৭নং মোচনী রেজিষ্টার্ড ক্যাম্পের সি-বøকের ৮৫৮নং শেডের বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র মোঃ সোলতান (১৯) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় এসবিবিএল ও ১টি দেশীয় ওয়ানশুটার গানউদ্ধার করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত সন্ত্রাসীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

স্থানীয় রোহিঙ্গারা জানায়, অবৈধ অস্ত্রসহ আটক সন্ত্রাসী দীর্ঘদিন যাবত ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ সালমান শাহ গংয়ের সদস্য হয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল। ###