হুমায়ুন রশিদ : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে বিপূল পরিমাণ জাল টাকা,জাল টাকা তৈরীর কম্পিউটার ও সরঞ্জামাদিসহ রোহিঙ্গা জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে।
জানা যায়, ৩ মার্চ রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্প পুলিশের আইসি মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সি-ব্লকের এমআরসি নং-০০১৯৩, শেড নং-৮৪৩ এবং ১/২নং রোমের বাসিন্দা মৌঃ নুরুল হকের পুত্র নুরুল আফসার (২২) কে ক্যাম্প সংলগ্ন পার্শ্ববর্তী মার্কেট হতে নগদ ১ লক্ষ ৪৩ হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরীতে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করে। জাল টাকাসহ আটক রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে রোহিঙ্গা ক্যাম্প সুত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগষ্ট ভোরে মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামলে ধৃত যুবকের পিতা মৌঃ নুরুল হকসহ একটি চক্র বিদেশ হতে রোহিঙ্গাদের জন্য আনা অনুদানের টাকার পরিবর্তে অসর্তক রোহিঙ্গাদের জাল টাকা ধরিয়ে দিয়ে কোটিপতি বনে যায়। যার ফলে অনেক রোহিঙ্গা ও স্থানীয় সাধারণ মানুষ নানাবিধ হয়রানির শিকার হয়ে আসছে।
