“নারী সাংবাদিক সুবর্ণা নদী’র খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি:: নারী সাংবাদিক সুবর্ণা নদীর খুনের ঘটনায় তীব্র নিন্দা ও খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা ও সদস্যগণ। বিবৃতিদাতারা হচ্ছেন, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ হোসাইন, প্রেসক্লাবের প্রতিষ্টাতা সহ-সভাপতি ও ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা আশেক উল্লাহ ফারুকী, প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও ক্রাইম রিপোটার্স সোসাইটির প্রধান উপদেষ্টা জাবেদ ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা তাহের নাঈম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা নুরুল করিম রাসেল, প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ক্রাইম রিপোটার্স সোসাইটির উপদেষ্টা কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম, অর্থ সম্পাদক শহীদুল্লাহ, সদস্য শসমুদ্দিন, সদস্য মো: আমিন বিবিএ।
সন্ত্রাসীরা সাংবাদিক সুবর্না নদীকে হত্যা করেছে। এটা খুবই দু:খ জনক। এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাহসী এই নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় না আনলে সাংবাদিকরা ঘরে বসে থাকবেনা। দ্রুত গ্রেফতার করুন। মেধাবী, সাহসী নারী সাংবাদিক সুবর্ণা নদী স্যাটেলাইট টিভি আনন্দ টেলিভিশন’ এর পাবনা জেলা প্রতিনিধি ও পাবনার অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন।
সাহসী এই সাংবাদিক সুবর্ণা নদীকে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সংবাদ প্রেরক:
জিয়াবুল হক,
সাধারণ সম্পাদক
টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটি।
মোবাইল নং ০১৮১১৫৩২৮৫৭