শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সংরক্ষিত ও মেম্বার পদের নির্বাচনে শান্তি পূর্ণভাবে ভোট গ্ৰহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার দুই ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা।

এতে এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা কথা শুনা যায়নি। নির্বাচনী ভোট অনুষ্ঠিত ইউনিয়ন গুলো হল, উপজেলার বাইশারী ও দৌছড়ি ইউনিয়ন।
আর এদিকে, বাইশারীতে ৯টি কেন্দ্রে সর্বমোট ১০১১২জন ভোটার এবং দৌছড়িতে ৯টি কেন্দ্রে মোট ৪৭৩১ জন ভোটার
তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাইশারী ভোটার কেন্দ্রের ভোটারেরা জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার হয়নি। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেছি। ভোটারের উপস্থিতি দেখে মনে হচ্ছে নারী-পুরুষের শতকরা ৭৫ থেকে ৮০ জন ভোটাররা ভোট প্রয়োগ করতে পারে বলে মনে হচ্ছে।
আর এদিকে দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীতা করছেন,
বাইশারীতে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো, আলম কোম্পানি তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী মো, আলম কোম্পানি তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বাহাদুর ।
এই ছাড় দৌছড়িতে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী মো, ইমরান তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ হাবীব উল্লাহ।
আর সংরক্ষিত মহিলা ও পুরুষ মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন দুই ইউনিয়নের অসংখ্য নারী-পুরুষ।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আবু জাফর মো, ছালে জানান, অবাধ ও সুষ্ট নির্বাচনের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনছার সদস্যরা রয়েছেন। এছাড়া ভ্রাম্যমান টিমে নির্বাহি ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছেন। ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পযন্ত।
