নাইক্ষ্যংছড়িতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বুধবার (১৭ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীনের নেতৃত্বে প্রশাসনের স্মৃতিসৌধে পুষ্পক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন। উপজেলার মুক্ত মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর দীর্ঘ তেইশ বছরের অক্লান্ত সংগ্রাম ও প্রজ্ঞাবান নেতৃত্বে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধাসহ ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ নারীর অপরিসীম আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ।
57485549 466417550567454 797764895054495744 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহূর্তে মুজিবনগর সরকার বাঙালির স্বাধীনতা আন্দোলনের ন্যায়সংগত অধিকারের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠন ও বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবে রূপ দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসারের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ,পার্বত্য মন্ত্রির প্রতিনিধি খাইরুল বাশার, উপজেলা মুক্তিযুদ্ধা কমেন্ডার মো,রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) জায়েদ নুর, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল
চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল সত্তারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিক অংশগ্রহণ করেন।
57056080 347521835882516 4360487378582765568 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর