শামীম ইকবাল চৌধুরী : এক দিনের সফরে বুধবার (১৫ নভেম্বর ) নাইক্ষ্যংছড়িতে আসছেন পার্বত্য বিষয়ক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ উপলক্ষ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি আগমনের নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগ সংগঠনের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সজাগ রয়েছেন বলে সূত্র গুলো জানান।
নাইক্ষ্যংছড়িতে মন্ত্রীর সফরের বিষয়টি মঙ্গলবার সকালে একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
সূত্র জানান, মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে যথাক্রমে- শিক্ষা প্রকৌশল এর ত্বত্তাবধানে নাইক্ষ্যংছড়ি এস, এ সরকারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্ম্মান কাজের ভিত্তি প্রদান অনুষ্টান উদ্বোধনসহ
স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার কথা রয়েছে।
আর এদিকে, দলীয় সুত্রে জানিয়েছেন, পার্বত্যমন্ত্রীকে নিরাপত্তার সাথে বরণ করে নেওয়ার জন্য আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
