ধানের শীষের ভোট করায় মা/দ/ক ছি/ন/তা/ই/কা/রী সাজানো সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

লেখক: বার্তা পরিবেশক
প্রকাশ: ২ মাস আগে

বার্তা পরিবেশক । ‎গত ১২ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে হ্নীলা পানখালী কেন্দ্রে ধানের শীর্ষের পক্ষে ভোট করায় স্থানীয় প্রতিপক্ষ শত্রুরা আমার মতো একজন রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়িকে মাদক ছিনতাইকারী সাজিয়ে সমাজ ও মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে।
‎বিভিন্ন অনলাইনের সংবাদে গত ৪জুন ভোর ৪টারদিকে আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের কিছু লোকজন নাফনদী থেকে ইয়াবার চালান উত্তোলন করে তাদের আস্তানায় নিয়ে যাওয়ার সময় হ্নীলা মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে হ্নীলা হোয়াকিয়া পাড়ার রশিদ আহমদের ছেলে কবির আহমদ প্রকাশ কালাপোয়া ও জাদিমুড়া এলাকার নুর হোছনের ছেলে ফয়েজ ড্রাইভার প্রায় ২ লক্ষ পিস ইয়াবা লুটপাট করেছে বলে আমাকে জড়িয়ে যা প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। ভবিষ্যতে এরকম মিথ্যা অপপ্রচার করলে আমি আদালতের আশ্রয় নিতে বাধ্য হব। আমি গত ৪জুনের ঘটনায় আমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সম্পৃক্ততা নাই।
‎মুলত আমি ২০১৬ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় সৌদি আরব প্রবাসে থেকে কাজ করে টাকা আয় করতাম। পাশাপাশি আমরা ৭জন ভাইয়ের মধ্যে ৫জন ভাই বিভিন্ন সময়ে প্রবাসে সৌদিতে অবস্থান করতান। সে সুবাদে প্রতি মাসে আমার আয়ের সব টাকা বাড়িতে পৌঁছে দিতাম। যাতে অর্জিত হত বৈদেশিক রেমিট্যান্স। পাশাপাশি বিদেশ থেকে অর্জিত টাকা দিয়ে দেশে এসে দোকান,ডিলার, ফিশিং, ধানের গুদামে ও জমি ব্যবসায় আত্মনিয়োগ করি। যে ব্যবসা থেকে অনেক টাকা আয় করতে সক্ষম হয় এবং প্রতিবছর সরকারকে রেকর্ড সংখ্যক রাজস্ব দিচ্ছি।
বর্তমানে আমার মুদি ও কাপড়ের দোকান, জমি ব্যবসা, আকিজ,প্রাণ, হক গ্রুপসহ ২টি দোকান রয়েছে। পাশাপাশি সালামি দেওয়া আরো ৩টি দোকান উপভাড়া দেওয়া আছে। যা থেকে প্রতি মাসে চাহিদার তুলনায় আমার আয় অনেক বেশি । তাই স্থানীয় জনগণ, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রশ্ন আল্লাহ আমাকে এত কিছু দেওয়ার পরেও কেন আমাকে মাদক বা অবৈধভাবে আয় করতে হবে? আমি আইন-শৃঙ্খলা বাহিনী , গণমাধ্যম কর্মীসহ সকলকে আমার বিরুদ্ধে উক্ত বিভ্রান্তিমূলক অপবাদ, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্তি না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
‎আমি হোয়াকিয়া পাড়ার ছেলে, শুধু আমি কেন রাতে ৪নং ওয়ার্ড থেকে গিয়ে ৩নং ওয়ার্ড থেকে অস্ত্রের মুখে ইয়াবা ছিনতাই করার মত দুঃসাহস এখনো হ্নীলাতে কারো হয়নি বলে মনে করি। কারণ এলাকা ভিন্ন। যে ইয়াবা ছিনতাই হয়েছে প্রশাসন যথাযথ তদন্ত করলে আসল রহস্য বের হবে। কারা কোন স্থান হতে ইয়াবা ছিনতাই করেছে। গত নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে ভোট করায় আমার এলাকার কিছু শত্রুরা গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা নিউজ ছড়িয়ে দিয়েছে। শুধু তা নয় সংবাদে উল্লেখিত ছবি দেওয়া একটি দৃষ্টিনন্দন বাউন্ডারির গেইটটিও যদি আমার প্রমাণ করতে পারে সেই সাংবাদিকে আমি পুরস্কৃত করব । ভবিষ্যতে কোনো সংবাদ প্রচার করলে আমার সাথে যোগাযোগ করে যথাযথ বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করতে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মানহানি কর কোন সংবাদ প্রচার করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেগে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আমি আদালতে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
‎প্রতিবাদকারি :-
‎কবির আহমদ প্রকাশ কালাপোয়া
‎পিতা – রশিদ আহমদ, ৪নং ওয়ার্ড,
‎হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।