দুই দিনের সফরে কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

খাঁন মাহমুদ আইউ : দুই দিনের সফরে কক্সবাজার এসে পৌসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

কক্সবাজার বিমান বন্দরে পৌছালে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও জেলা পুলিশের এসপি মোঃ হাসানুজ্জামান তাকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাকে হোটেল সাইমানে নিয়ে আসা হয়। তিনি হোটেল সাইমানে যাত্রিযাপনের কথা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সুত্রটি জানায়, আগামীকাল মঙ্গলবার রাজকুমারী সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন। এরপর কক্সবাজার শহর থেকে গাড়িতে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সেখানে গাছ লাগাবেন। দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও স্থানীয় জনসাধারনের সাথে কথা বলবেন। পৌনে চারটার দিকে হোটেল সাইমানে ফিরে পৌনে ৫টা পর্যন্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ২৭ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ অমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক নিপু জানান, রাজকুমারীর আগমনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাথে এপিবিএন যৌথভাবেই কাজ করছে।