দমদমিয়া যুব ঐক্য ক্রীড়া পরিষদের উদ্যোগে বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : যথাযোগ্য মর্যাদায় দমদমিয়া যুব ঐক্য ক্রীড়া পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস- ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রবিবার দমদমিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচীর মধ্যে সকালে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের নিয়ে বিজয় র্যালী, ক্রীড়া প্রতিযোগীতা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দমদমিয়া যুব ঐক্য ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সোহেল এবং সহসাধারন সম্পাদক মোঃ রাশেদের পরিচালনায়
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দমদমিয়া যুব ঐক্য ক্রীড়া পরিষদের উপদেষ্টা সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দমদমিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও যুব ঐক্য ক্রীড়া পরিষদের উপদেষ্টা ফরিদুল আলম, উপদেষ্টা সাংবাদিক আমান উল্লাহ কবির। বক্তব্য রাখেন দমদমিয়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ রফিক রানা, অভিভাবক জাগির হোছন, ইমান হোসেন, পরিষদের সদস্য নুরুল হুদা, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে সার্বিকভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন পরিষদের সিনিয়র সহসভাপতি শাহরুখ খান, সহসভাপতি মোজাম্মেল, প্রচার সম্পাদক ছৈয়দ নুর, অর্থ সম্পাদক খালেকুজ্জামান, সদস্য মামুুনুর রশি, জুবাইর, রুবেল, কায়সার সাদ্দাম, শাকের।
সভায় প্রধান অতিথি বলেন, বাঙ্গালীরা বীরের জাতি, দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ সেইসব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান অতিথি আরো বলেন, একঝাঁক সাহসী যুবক ও ছাত্রদের নিয়ে গঠিত যুব ঐক্য ক্রীড়া পরিষদ সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে ভুমিকা রাখতে পারে। বিশেষ করে শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে যুবকদের এগিয়ে আসা জরুরী। আজকের বিজয়ের দিনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি প্রসংসার দাবী রাখে। প্রধান অতিথি যুব ঐক্য ক্রীড়া পরিষদের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থী ও যুবকদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।