দক্ষিণ হ্নীলা টমটম ও মিনি টমটম শ্রমিক সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ হ্নীলা টমটম ও মিনি টমটম শ্রমিক সমবায় সমিতির নিজস্ব অর্থায়নে সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

9 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৯মার্চ (শুক্রবার) দুপুর আড়াই টায় পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে দক্ষিণ হ্নীলা টমটম ও মিনি টমটম শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ-২৪৭০)এর কার্যালয়ে নিজস্ব অর্থায়নে সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে এক সভা সভাপতি আবুল হোছনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সদস্য জাগির হোছন পবিত্র কোরআন তেলোয়াতের পর এতে উপস্থিত প্রধান অতিথি হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এবং বিশেষ অতিথি হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলামকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
8 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

এতে সংগঠন পরিচালনার কর্মপন্থা,সদস্যদের দুঃসময়ে নিজেদের টিকিয়ে রাখা এবং আগামীতে টমটম শ্রমিকদের পেশাগত উন্নয়ন নিয়ে দিক নির্দেশানামূলক স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবুল হোছন। তিনি সংগঠনের শ্রমিকদের অধিকার ও বিবিধ সুযোগ-সুবিধার বিষয়ে ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের আন্তরিক সহায়তা কামনা করেন। এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রবি আলম,অর্থ সম্পাদক ওসমান সরওয়ার,সিনিয়র সদস্য জকির আহমদ,শাহ মোক্তার,সদস্য আব্দু মালেক,ছৈয়দ হোছন,নুর আহমদ,মোঃ ইদ্রিস,কামাল হোছন, মোঃ রিদুয়ান প্রমুখ।
5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান সময়ে টমটম চালকদের চরম দুঃসময়ে কথা উল্লেখ করে আগামীতে সংঘবদ্ধ,নিরাপদ এবং মানুষের সেবার মনোভাবকে প্রধান্য দিয়ে এই সংগঠনের সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে যাওয়ার আহবান জানানো হয়। হ্নীলা ইউনিয়ন পরিষদ ও সরকারের পক্ষ থেকে টমটম শ্রমিকদের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন অতিথিদ্বয়। শেষে এই সমিতির প্রায় ২শ ২০জন টমটম শ্রমিকদের মধ্যে ঈদ উপহার লুঙ্গি বিতরণ করা হয়। ###
7 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর