বার্তা পরিবেশক :
টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত শহীদ আজিজুল বালিকা মাদ্রাসা সাফল্যের ধারাবাহিক অব্যাহত রেখেছে।
সম্প্রতি ড.গাজী কামরুল ইসলাম বৃত্তি পরিক্ষা ২০২৩ আয়োজন করেন রঙিখালী স্টুডেন্ট ফোরাম।
উক্ত বৃত্তি পরিক্ষায় টেকনাফ উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৭১৯-জন ছাত্রী অংশগ্রহণ করেন।
শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেন ৫-জন ছাত্রী।
৭১৯-জন বৃত্তি পরিক্ষার্থীর মধ্যে শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসা থেকে নুর বিবি নামের মেধাবী ছাত্রী দ্বিতীয় স্থান সহ সবাই বৃত্তি পরিক্ষায় সাফল্য অর্জন করেছে।
শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ নুরুল মোজাহেরী বলেন, ২০১৭ সালে উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন টেকনাফ সদর ৮-নং ওয়ার্ডের মেম্বার ও আমার ছোট ভাই এনামুল হক। আলহামদুলিল্লাহ ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগীয় মেধা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল এই মাদ্রাসার ছাত্রীরা,তখনও চট্টগ্রাম বিভাগে শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসা প্রথম স্থান লাভ করেছিল।
মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে হাফেজ নুরুল হক বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মহিলা শিক্ষিকা ধারা পরিচালিত, এইখানে পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং মাদ্রাসার ছাত্রীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামরা সংযুক্ত করা হয়েছে এবং নিয়মিত পাহারাদার নিযুক্ত করা হয়েছে এককথায় উক্ত মাদ্রাসার পরিবেশ চোখে পড়ার মতো।
শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এনাম মেম্বারের কাছে মাদ্রাসার সাফল্য বিষয়ে জানতে চাইলে আবেগাপ্লুত কণ্ঠে বলেন,এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে অনেক নির্যাতিত ও নিপীড়িত হয়েছি এবং আমার ভাই শহীদ আজিজুল হককে হত্যা করা হয়েছে। সুতরাং এই মাদ্রাসার সাফল্যের সংবাদ যখন শুনতে পাই আমার শহীদ ভাইয়ের স্মৃতি অতীতের চেয়ে আরো বেশি মনে পড়ে যায়। আমি আপনাদের সকলের কাছে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দোয়া শুভ কামনা প্রত্যাশা করি।
