ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ১ কোটি সাড়ে ৭লাখ টাকায় ইজারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক চলতিবছর সর্বোচ্চ ডাকে ইজারা দেওয়া হয়েছে। করোনা দুর্যোগ অব্যাহত থাকলেও এবার অতীত যে কোন বছরের তুলনায় বেশি মুল্যে পার্কটির ইজারা সম্পন্ন হয়েছে। ২০২১-২২ সনের জন্য এবারের নিলামে সর্বোচ্চ ডাক এক কোটি সাত লাখ চলি­শ হাজার টাকা। একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিলেও এবছর মের্সাস সজিব এন্টারপ্রাইজ নামের একটি টিকাদারী প্রতিষ্ঠান সর্বোচ্চ ডাকে ইজারা পেয়েছেন। এতে সরকারও রাজস্ব আয়ে সর্বোচ্চ রের্কড সৃষ্টি হয়েছে
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তার (ডিএফও) কার্যালয়ে ইজারা কার্যক্রম সম্পন্ন হবার পর বুধবার (২৭ জানুয়ারী) সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ সর্বোচ্চ নিলামে নির্বাচিত নতুন ইজারাদারকে তাদের প্রকল্পের কার্যক্রম বুঝিয়ে দিয়েছেন। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২১-২২ সনের জন্য ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ গেইট, ক্যান্টিন, পিকনিক স্পট ও গাড়ি পার্কিং ফি আদায় প্রকল্পের ইজারা টেন্ডার আহŸান করা হয়।
এ আহŸানে গত ২৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তাদের মধ্যে সর্বোচ্চ ডাককারী হয়েছেন চকরিয়ার মেসার্স সজিব এন্টারপ্রাইজ। এক কোটি সাড়ে সাত লাখ টাকায় নতুন ইজারার মধ্যে পার্কের প্রবেশ গেইট ৮৬ লাখ ৪০ হাজার এবং অবশিষ্টগুলো ২১ লাখ টাকা।
জানা গেছে, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান পার্কে নতুন ইজারাদার। চলতি সনে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে রয়েছে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের মেম্বার রফিক উদ্দিন, ব্যবসায়ী দীপক দে, মামুন, সাইদুল ইসলাম বাবুল, এমরানুল হক সওদাগর এবং সাজ্জাদ হোসেন।
সাফারি পার্কের তত্বাবধায়ক মাজাহারুল ইসলাম জানিয়েছেন, অত্যন্ত স্বচ্ছভাবে ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সজিব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ডাককারী হয়েছে। কাগজপত্র বুঝিয়ে নিয়ে উর্ধতন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানকে ইজারা বুঝিয়ে দিয়েছে।##