ডিজিটাল নিরাপত্তা আইনে টেকনাফের এনাম মেম্বার গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফে আত্মস্বীকৃত মাদক কারবারী আলোচিত এনামুল হক উরুফে এনাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোজাহার মিয়ার ছেলে এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধ ডজনের বেশী মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে আত্মস্বীকৃত ইয়াবা কারবারী হিসেবে আত্মসমর্পণকারী বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

তিনি জানান, গেলো মার্চে তিনি তার ব্যবহৃত ফেইসবুক লাইভে এসে র‍্যাবের বিরুদ্ধে মারাত্বক রকমের অপ্রচার করেন। ওই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।