আজিজ উল্লাহ : টেকনাফ উপজেলায় আসন্ন ১১ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে ৫নং বাহারছড়া ইউনিয়ন ব্যতিরেকে ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩২৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
জানা যায়,গত মঙ্গলবার ৯মার্চ থেকে ফর্ম বিতরণ শুরু হয়ে আজ ১১ মার্চ সন্ধ্যা অবধি উপজেলা নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদে ১৭ জনসহ ইউপি সদস্য( পুরুষ) ও সংরক্ষিত মহিলা আসনে ৩২৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ ইউপিতে চেয়ারম্যান পদে -১৭জন মেম্বার পুরুষ- ২৫৩ ও সংরক্ষিত মহিলা- ৫৯ জন।মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৮ মার্চা। যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ বেদারুল ইসলাম সব মিলিয়ে ৩২৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। সবশেষ ২০১৬ সালে ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি।সে সময় ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি,৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪টি ইউপিতে অর্থাৎ ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২টিতে অন্য সময়ে ভোট হয়েছে।
