টেকনাফ হোয়াইক্যং ও শিলখালী সহব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

ফরিদুল আলম : টেকনাফ,হোয়াইক্যং ও শিলখালী সহব্যবস্থাপনা সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বন ও পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
353098358 968394487897999 7093904188653112231 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২১জুন সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ, হোয়াইক্যং ও শিলখালী সহ ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিক সভা সহব্যবস্থাপনা সাধারণ পরিষদের সভাপতি ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান এর সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাস। সভায় বিগত সভার কার্য বিবরণী উপস্থাপন করেন শিলখালী রেঞ্জ কর্মকর্তা সাফিউল ইসলাম। সভায় সহব্যবস্থাপনা কার্য্যক্রম উপস্থাপন করেন টেকনাফ সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ নুরুল বশর, হোয়াইক্যংয়ের সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, শিলখালীর কোষাধ্যক্ষ হুমায়ূন কাদের চৌধুরী ও সহব্যবস্থাপনা তহবিলের আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ হোসাইন আহমদ, হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মোঃ মিনার চৌধুরী, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী। উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সহব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ কোম্পানি, এবিএম আবুল হোসেন রাজু, মরজিনা আক্তার সিদ্দিকী, মোঃ শাহজান প্রমুখ।
353109169 934562001107224 8688179113825598162 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনে মানব জীবন এবং প্রকৃতিতে বিরূপ প্রভাব ঠেকাতে বন ও পরিবেশের গুরুত্ব তুলে ধরেন। বন ও পরিবেশ রক্ষায় সহব্যবস্থাপনা সমুহের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন করে বন ও পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হয়। ###