টেকনাফ সদর ইউপির ২০২২- ২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ প্রতিনিধি:’আমার গ্রাম, আমার শহর’ এই প্রতিপাদ্য নিয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুন) ইউনিয়ন পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এর সভাপতিত্বেএলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে বলেন, আমার গ্রাম আমার শহর’ এর উন্নয়নও আমার। পরিষদের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য সকল জনপ্রতিনিধি। এছাড়া সভায় অন্যান্য বক্তারা বলেন, সবার অংশগ্রহণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা পরিষদের কার্কযক্রমকে তরান্বিত করবে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বাজেট এর সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব সরওয়ার আলম। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৫৩ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ২৪ কোটি ৯৬ লক্ষ ২৫০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৫৩ হাজার টাকা, এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৯৬ লক্ষ ৫৬৫০ টাকা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং মেম্বার জালাল আহমদ, ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুল ফারুক, ৫নং ওয়ার্ডের মেম্বার, প্যানেল চেয়ারম্যান-০১ জহির আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার রশিদ আলম, ৮নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ৬নং ওয়ার্ডের মেম্বার মো: রফিক, ৯নং ওয়ার্ডের মেম্বার নজীর আহমদ, মহিলা মেম্বার রানু আকতার, খালেদা বেগম, লায়লা বেগম, সাবেক মেম্বার সাব্বির আহমদ, মোঃ ইউনুস অভিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, বিশিষ্ট জন, সুধীজন সহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।