টেকনাফে শৈবাল শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক |

টেকনাফে শৈবাল শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হেলাল উদ্দীন সাকিবকে পরিচালক, আব্দুল্লাহ মু. হোবাইব ও মিজানুর রহমান মানিককে সহকারী পরিচালক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

২৬শে জানুয়ারি শুক্রবার বিকালে হ্নীলা স্টেশনের সব্বির মাকেটস্থ শৈবাল শিল্পী গোষ্ঠীর নিজস্ব অফিসে আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব এর পরিচালনায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান তারেক বেলালী এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শৈবালের সাবেক পরিচালক ঈসা বিপ্লব।

শৈবালের পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে শৈবাল শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান তারেক বেলালী এই কমিটি ঘোষণা করেন।

এতে পরিচালক হেলাল উদ্দীন সাকিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ মু. হোবাইব ও মিজানুর রহমান মানিক , অফিস সম্পাদক আরিফুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক হামিদুর রহমান,সংগীত পরিচালক মুহাম্মদ ইব্রাহীম।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”আমরা অশ্লীলতা মুক্ত নৈতিকতা যুক্ত সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞা বদ্ধ “বলে জানান। এবং নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ-কে টেকনাফের প্রতিটি প্রান্তে সুস্থ সাংস্কৃতি বিকাশের লক্ষ্যে কাজ করে যাওয়ার তাগিদ দেন।