হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ সদর ইউপির দক্ষিণ লেঙ্গুরবিলের জহির আহমদ ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে।
র্যাব সুত্র জানায়, ১ অক্টোবর ভোর সোয়া ৪টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেকনাফ সদর ইউপির দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত মোজাহার মিয়ার বসত-ঘরে অভিযান চালিয়ে ১হাজার ১শ পিস ইয়াবাসহ মোজাহার মিয়ার পুত্র জহির আহমদ (৫০) কে হাতে-নাতে আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ইং সালের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম,বিএন মির্জা শাহেদ মাহতাব এই তথ্য নিশ্চিত করেন।
