সামী জাবেদ, টেকনাফ :
টেকনাফ মেরিন সিটি হাসপাতালের আইসোলেশনে করোনা রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংস্থা (আইওএম)’র সিকিউরিটি গার্ড করোনা আক্রান্ত হয়ে মেরিন সিটি হাসপাতালের আইস্যোলেশনে ভর্তি করা হয়েছে।
সরকারী ভাবে মেরিন সিটি হাসপাতালে ১২ বেডের আইস্যোলেশনের জন্য পূর্ব থেকেই নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক্ররতা ডাঃ টিটু চন্দ্র শীল।
