টেকনাফ মেরিন ড্রাইভ হতে ২৪হাজার ই*য়া*বা*সহ গফুর নামে এক মাদক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ২৪হাজার ইয়াবাসহ হ্নীলা জাদিমোরার গফুর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, গত ২৬নভেম্বর রাত পৌনে ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিএসসি) ক্যাম্পের একটি আভিযানিক দল কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ সদর ইউপির তুলাতলি ঘাটের উত্তরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে হ্নীলা জাদিমোরার মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল গফুর (৪৪) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত গফুর তার পরিচয় দেয় নিশ্চিত করে এবং তার দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২৪হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###