টেকনাফ মেরিন ড্রাইভে মুখোমুখী সড়ক দূঘর্টনায় সিএনজি চালক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ / আজিজ উল্লাহ : টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এনজিও সংস্থার ব্যবহৃত গাড়ি ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হলেও রক্তাক্ত অপর চালক পালিয়ে যায়।
২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টারদিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় এনজিও সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের ব্যবহৃত নোহা গাড়ি (নং-ঢাকামেট্টো-চ-১৯-২৯৬৯) এর সাথে টেকনাফ হতে শাপলাপুরগামী একটি নাম্বারবিহীন সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারিশবনিয়ার মোহছেন আলীর পুত্র সরওয়ার আলম (২৭) ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে মারা যান। এসময় এনজিও সংস্থার গাড়ি চালকও রক্তাক্ত হয় তবু কিছুদূর যাওয়ার পর প্রাণের ভয়ে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। এই দূঘর্টনার পর খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দূঘর্টনার কবলে পড়া এনজিও সংস্থার গাড়িটি জব্দ করেন।
এই ব্যাপারে নিহত সিএনজি চালকের স্থানীয় মেম্বার ফরিদুল আলমের নিকট বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,সড়ক দূঘর্টনায় সিএনজি চালক নিহতের সত্যতা স্বীকার করে এনজিও সংস্থার ব্যবহৃত ক্ষতিগ্রস্থ গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান।