ফরিদুল আলম : টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের আভিযানিক দল পৃথক ৩টি অভিযানে ৪০হাজার ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ১জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, ৭ ফেব্রæয়ারী রাতের প্রথম প্রহর হতে দুপুর ২টা পর্যন্ত টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের বিশেষ একটি আভিযানিক দল নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডি-ব্লকের জাফর আলমের পুত্র সৈয়দ নুর (২২) কে ১০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অপর একটি আভিযানিক দল পৌর এলাকার দ্বীপ প্লাজার সামনে অভিযান চালিয়ে দক্ষিণ ডেইল পাড়ার শমসুল আলম ওরফে শমসুর পুত্র মোঃ শফিক (১৯) এবং উত্তর ডেইল পাড়ার আলতাজ আলমের পুত্র আল শাহাদাত প্রকাশ সাদেক (২৫) কে ২০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া টেকনাফ পৌর এলাকার কে,কে পাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত মোজাহারুল হকের পুত্র মোঃ সোহেল (৪১) কে ১০হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় মৃত আবদু ছাত্তারের পুত্র এবং কমিশনার বাহাদুরের ভাই আবু বক্কর ছিদ্দিক প্রকাশ মসুমনি (৪১) কে পলাতক আসামী করা হয়েছে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, পৃথক ৩টি অভিযানে ইয়াবাসহ আটক ৪জন এবং ১জন পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
