রিয়াজুল হাসান খোকন : টেকনাফ উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মন্তলীয়া এলাকায় মুজিব বর্ষের উপলক্ষে গৃহহীন জনগোষ্ঠীর জন্য গৃহনির্মাণ প্রকল্প এলাকায় উপকারভোগীরা নির্বিগ্নে চলাচল করতে ইটের সলিং করা একটি রাস্তা নির্মাণ করা হয়েছে।
১৪জুন মঙ্গলবার রাস্তাটি শুভ উদ্ভোবন করেন কক্সবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহেদ ইকবাল, সাথে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা প্রকল্প কর্মকর্তা, বাহারছড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, বাহারছড়া ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জুহুরা নেজাম, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
