টেকনাফ পৌর তাতীলীগের ৬ ও ৯ ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ পৌর তাতীলীগের ৬ ও ৯ ওয়ার্ড সম্মেলন সম্পন্ন হয়েছে ।
২৫ ডিসেম্বর বুধবার বিকেলে ৩ টায় কুলাল পাড়া মোড়ে এক কর্মী সভা পৌর তাতীলীগের আহবায়ক মোঃ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামিলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য আমির হোসেন মংগুলো, ৯ নং ওয়ার্ড আওয়ালীগ সদস্য আব্দুল আমিন জিসান,
পৌর তাতীলীগের সদস্য সচিব ইসলামুল হক, যুগ্ম আহবায়ক ছৈয়দ আহমদ, জাফর আলম, মো : সালাম,নুর ছাফা প্রমুখ।
80450406 2522108858110707 5859139641550045184 o TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় সর্বসম্মতিক্রমে ৬ নং ওয়ার্ডে আবুল হাসেমকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক এবং ৯ নং ওয়ার্ডে মো: রিসাদকে সভাপতি ও মোঃ কাইসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়।