টেকনাফ পৌরসভায় জায়গা দখলে নেওয়ার চেষ্টা শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : গত ২৫শে জুন নাফ টিভি অনলাইনে প্রকাশিত “টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য কওে জায়গা দখলে নেওয়ার চেষ্টা,বাড়ি ভাঙচুর ও লুটপাট” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংঘবদ্ধ ইয়াবা কারবারী কর্তৃক সাজানো বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার ছাড়া আর কিছুনা।

প্রকৃত ঘটনা হচ্ছে টেকনাফ মৌজার জে এল নং-০৯ বিএস খতিয়ান নাম্বার ৮১১ দাগ নং-১৬১৪। দিয়ারা খতিয়ান নং-১৯৯৮, দাগ নং-৩১৪৭ আন্দর ১০শতক এবং দিয়ারা খতিয়ান নং- ২৩৮০, ৩১৪৭ দাগে ৩১ শতক সর্বমোট ৪১ শতক জমি আমাদের নামে চুড়ান্ত প্রচার আছে। এছাড়াও গোলাভাগের মোকদ্দামা বিভাগ নং-৬৯/৯৬ইং, তারিখ ১৭/০৭/৯৬ বিজ্ঞ ২য় সাব জজ আদালত, কক্সবাজার আমাদের নামে চুড়ান্ত ডিক্রি জারী করেন। অধিকন্তু তপশীলোক্ত জমির ব্যাপারে অপর এক উচ্ছেদ মামলা বিজ্ঞ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

এরই মধ্যে এলাকার একদল গন্যমান্য ব্যক্তি বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের আশ^াস দিলে আমরা উভয়পক্ষ সমঝোতা বৈঠকে বসি। উক্ত বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে দেখাযায় যে, গুরা মিয়া তাহার স্বপক্ষে কোন ধরনের কাজগজপত্র দেখাতে পারে নাই। তবুও গন্যমান্য ব্যক্তিগণ মানবিক কারণে গুরা মিয়াকে ১০ কড়া জমি মৌখিকভাবে দেওয়ার পর স্ব স্ব খরচে আদালত হতে মামলা তুলে নিয়ে জমির প্রকৃত মালিক মোহাম্মদ ইউনুছ গংকে ২ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫জুন শনিবার সকাল ১০টায় স্থানীয় আমিন জমি পরিমাপ করে খুঁটি দিয়ে চলে যায়। এরপর দুপুর দেড়টায় মোহাম্মদ ইউছুপ গং এর ছোট ভাই ওয়ারেছের পুত্র মোহাম্মদ রফিক মোবাইল ফোন করে কালা মিয়াকে বলে যে, কাকে বলে জমি পরিমাপ করেছে? প্রতি উত্তরে কালা মিয়া জানায় বিচারক জমি পরিমাপ করতে বলায় জমি পরিমাপ করেছি। তখন রফিক বলে যে, আমি এ পরিমাপ মানিনা বলে বিচারকের দেওয়া জমির খুঁটি তুলে ফেলে দেয়। এ ব্যাপারে আমরা তৎক্ষনিক প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডতা হয়। এক পর্যায়ে মোহাম্মদ রফিক গং এর ইট পাটকেল, মরিচের গুড়া ও দা নিয়ে হামলা করলে গুরা মিয়া, মোহাম্মদ ইসলাম, রোজিনা বেগম গুরুতর আহত হয়ে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এখানে লুটপাট বা ডাকাতির কোন ঘটনা ঘটেনি। হামলাকারীরা নিজের দোষ অন্যের ঘাড়েতুলে দেওয়ার জন্য চিহ্নিত কিছু ইয়াবা কারবারী গংদের ইন্ধনে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের হয়রানী ও সামাজিকভাবে হেয়পন্ন করার অপচেষ্টা চালিয়েছে। আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোহাম্মদ ইউনুছ
কালামিয়া
সর্বপিতা- মৃত মোহাম্মদ ইউছুপ
সাং- অলিয়াবাদ, ৫নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, টেকনাফ, কক্সবাজার। ###