টেকনাফ নোহা মালিক সমিতি লিঃ নির্বাচনে সভাপতি প্রার্থী ফরিদ আলমের ভোট ও দোয়া প্রার্থনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এই স্লোগানকে ধারণ করে আগামী ১৬ই সেপ্টেম্বর ২০১৮ইং টেকনাফ উপজেলা রেন্ট-এ কার নোহা মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-২২২৫) এর নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনকে ঘিরে প্রার্থীগণ নানা উৎসব উদ্দীপনা সহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১৬ সেপ্টেম্বর ২০১৮ইং (২০১৮-২০২১) কার্যকরী পরিষদ নির্বাচনে মালিক ভাইদের মনোনিত সভাপতি পদপ্রার্থী এবং বর্তমান কার্যকরী পরিষদের সহ-সভাপতি ফরিদ আলম এর স্ব-প্রতিক আনারস মার্কায় ভোট চেয়ে মালিক-শ্রমিক ভাইদের খেদমত করার সুযোগ প্রধানের আহবান জানিয়েছেন।

সূত্রে জানা যায়, টেকনাফ রেন্ট-এ-কার নোহা মালিক সমিতি লিঃ এর নির্বাচন উপজেলা নির্বাচন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ৮.০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত ভোট কার্যক্রম চলবে বলে জানা গেছে।

নির্বাচনে ০১ জন সভাপতি, ০১ জন সহ-সভাপতি, ০১ জন সাধারণ সম্পাদক, ০১ জন কোষাধ্যক্ষ এবং ০৫ জন্য সদস্য নির্বাচিত হবে।

সভাপতি প্রার্থী ফরিদ আলম (বর্তমান সহ-সভাপতি) বলেন, বিগত দিনের চেয়েও আগামী দিনে মালিক-শ্রমিক ভাইয়েরা সাংগঠনিক সুন্দর কার্যক্রমসহ পরিবর্তন চায়। তাই দিন বদলের পালা নিয়ে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সম্মানিত মালিক ভাইদের পবিত্র ভোটে যদি মহান আল্লাহ আমার প্রতিক আনারস মার্কাকে জয়যুক্ত করে মালিক-শ্রমিক ভাইদের সেবা করার সুযোগ দেয়, তাহলে সংগঠনের উন্নয়নের সার্থে সকল বাধাঁ এবং প্রতিবন্ধকতা দূরীভূত করে সহযোগিতা করবে বলে জানিয়েছেন।

নিবেদক :
টেকনাফ রেন্ট-এ-কার নোহা মাইক্রো সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যবৃন্দ।