টেকনাফ টুডে পরিবারকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যানের শুভেচ্ছা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : সেন্টমার্টিন ও পর্যটন সম্ভাবনাসহ টেকনাফের বিবিধ বিষয়ের চিত্র তুলে ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে আজ ৫মবর্ষ পেরিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করায় সেন্টমার্টিন ইউনিয়নবাসীর পক্ষ থেকে টেকনাফ টুডে পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন রইল।

আগামী দিনেও সাগর কন্যা প্রবাল দ্বীপের সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের ভাগ্য পরিবর্তনে এই অনলাইন সংবাদ মাধ্যমের সুদৃষ্টি কামনা করে পাঠক মহলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি পুরনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই সংবাদ মাধ্যমের আগামী দিনের পথচলা সাবলীল হোক এই শুভ কামনা রইল।

শুভেচ্ছান্তে :
আলহাজ্ব নুর আহমদ
চেয়ারম্যান
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ, টেকনাফ।