হুমায়ূন রশিদ : টেকনাফে চেয়ারম্যান পদে আরো একজন প্রার্থী জমা দিয়েছেন। ফলে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের দিনই নিশ্চিত হওয়া যাবে কারা কারা এই প্রতিদ্বন্দিতায় থাকছে।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল হাসানের নিকট আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, স্বতন্ত্রভাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম ও জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মোহাম্মদ ইসমাঈল (সিআইপি) মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হাফেজ নুরুল হক, সওয়ার আলম, মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, দেলোয়ার হোছন বিজয়, নজরুল ইসলাম ও ফরিদুল আলমসহ ৮জন
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস-চেয়ারম্যান মিছবাহার ইউছুপ,পৌর কাউন্সিলর কোহিনুর আক্তার, নাজমা আলম, মনোয়ারা পারভীন ও সানজিদা বেগমসহ ৬জন মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল হাসান বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করে। অপরদিকে জেলা রির্টানিং কর্মকর্তার ইসমাঈল সিআইপির পক্ষে মনোনয়ন জমাদানের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন জমাদানের শেষ দিন। যাচাই-বাচাই ২৮ ফেব্রুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ, প্রতীক বরাদ্ধ ৮ মার্চ ও নির্বাচন ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
