বার্তা পরিবেশক : আগামী ২ মার্চ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২ মার্চ শনিবার বাদে জোহর টেকনাফ পুরান বাসষ্টেশনস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্য্যক্রম নিয়ে আলোচনা জন্য উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক, আহবায়ক ও যুগ্নআহবায়কদের যথাসময়ে উক্ত বর্ধিত সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
