টেকনাফ উপজেলায় চেয়ারম্যান ৩ ভাইস-চেয়ারম্যান ৮ ও সংরক্ষিত মহিলা পদে ৬ জনের মনোনয়ন জমাদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।
জানা যায়, ২৬ ফেব্রুয়ারী সকাল হতে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল হাসানের নিকট মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, স্বতন্ত্রভাবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ এবং উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হাফেজ নুরুল হক, সওয়ার আলম, মৌলানা ফেরদৌস আহমদ জমিরী, দেলোয়ার হোছন বিজয়, নজরুল ইসলাম ও ফরিদুল আলমসহ ৮জন, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সাবেক ভাইস-চেয়ারম্যান মিছবাহার ইউছুপ,পৌর কাউন্সিলর কোহিনুর আক্তার, নাজমা আলম, মনোয়ারা পারভীন ও সানজিদা বেগমসহ ৬জন স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হয়ে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রবিউল হাসান বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে ২৬ ফেব্রæয়ারী মনোনয়ন জমাদানের শেষ দিন। যাচাই-বাচাই ২৮ ফেব্রæয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ, প্রতীক বরাদ্ধ ৮ মার্চ ও নির্বাচন ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।