টেকনাফে ৩লাখ ই*য়া*বা*র চালান ফেলে পালাল মা*দ*ক কারবারীরা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩লাখ ইয়াবার চালান ফেলে পালিয়ে গেল মাদক কারবারীরা। মাদকের এই চালান পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সুত্র জানায়,গত ২৮মে রাত সাড়ে ৯টারদিকে টেকনাফের সাবরাং পয়েন্ট থেকে মাদকের বড় ধরনের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল এবং সাবরাং বিওপির বিশেষ একটি টহল দল আশকানির লবনের মাঠের আঁড়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন মানুষ নাফনদী অতিক্রম করে বস্তা হাতে নিয়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে সামনে অগ্রসর হতে থাকলে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা বস্তা ফেলে পার্শ্ববতী গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশী করে ইয়াবার ৩টি বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###