টেকনাফে ২৩নং রোহিঙ্গা ক্যাম্প হতে ৮মধাপে ৬৯৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে স্থানান্তর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ম দফায় আরো ১৫৯ পরিবারের ৬৯৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে অন্যান্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
সুত্রে জানায়, ৯মার্চ বিকাল ৩টারদিকে টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক হতে উখিয়া কুতুপালং,বালুখালী মেগা ক্যাম্প ১৯ ও ২০ ক্যাম্পসহ অন্যান্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী স্বজনদের পাশাপাশি সদিচ্ছায় ক্যাম্প-২ এর পশ্চিমে ১৪ পরিবারের ৬৯জন, ক্যাম্প-৯ এ ২৪পরিবারের ৯৯জন, ক্যাম্প-১১ এ ১২পরিবারের ৬৩জন, ক্যাম্প-১২ এ ১১পরিবারের ৫৬জন, ক্যাম্প-১৭ এ ৩৩ পরিবারের ১৪৫জন, ক্যাম্প-১৮ এ ৪৭ পরিবারে এ ১৯৬জন, ক্যাম্প-২১ এ ৬ পরিবারের ১৯জন, ক্যাম্প-১৩ এ ১০ পরিবারের ৪২জন এবং ক্যাম্প-২২ এ ২ পরিবারের ৯জনসহ মোট ১৫৯ পরিবারের ৬৯৮জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আরআরআরসি কর্তৃক প্রদত্ত যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। ###