টেকনাফে ১০ম দফায় ১২১পরিবারের ৬০৯জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু স্থানান্তর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফে ২৩নং রোহিঙ্গা ক্যাম্পে ১০ম দফায় ১২১টি পরিবারের ৬০৯জন মোট ১৩৩৮টি পরিবারের ৬হাজার ১শ ১৩জনকে স্থানান্তর করা হয়েছে।

১১মার্চ বিকাল পৌনে ৩টারদিকে টেকনাফের ২৩নং শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প হতে ১০ম দফায় ১৪টি বাস ও ১০টি ট্রাকযোগে ৩নং ক্যাম্পে ১৩পরিবারের ৬০জন, ৪নং ক্যাম্পে ৭৫পরিবারের ৩৭৯জন, ১০নং ক্যাম্পে ১৮পরিবারের ৮৭জন,১৩নং ক্যাম্পে ৫পরিবারের ১৯জন,১৬নং ক্যাম্পে ১ পরিবারের ৩জন,১৭নং ক্যাম্পের ১০পরিবারের ৫১জন, ১৯ নং ক্যাম্পের ১ পরিবারের ৫জন এবং ২৬নং ক্যাম্পে ১ পরিবারের ৫জনসহ মোট-১২১টি পরিবারের ৬০৯জনকে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী ও ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ১৩৩৮টি পরিবারের ৬১১৩জনকে স্থানান্তর করা হয়েছে। ###