টেকনাফে হাইরেঞ্জ বিল্ডিং হতে সফল উদ্ধার অভিযানে সিপিপি স্বেচ্ছাসেবকেরা উচ্ছাসিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের ৫টি ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের ১৮দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ১২তম দিনে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সিপিপি স্বেচ্ছাসেবকদের হাইরেঞ্জ বিল্ডিং হতে লোকজন উদ্ধার করেছে। এই প্রথম সফল প্রশিক্ষণে সিপিপি স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উচ্ছাসিত হয়েছে।
সরেজমিনে ১লা আগষ্ট দুপুর ১২টায় হ্নীলা হাইস্কুল কেন্দ্রে সিপিপি স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ১২তম দিনে রেসকিউ প্রশিক্ষণের ৩য়দিনে হাইরেঞ্জ বিল্ডিং হতে উদ্ধার এবং পরিবহন প্রশিক্ষণে ৫নং ইউনিটের গ্রæপ লিডার মোস্তাক আহমদ ও ১১নং ইউনিটের গ্রæপ লিডার জমির উদ্দিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক-সেবিকাগণ অংশ নেন। এই প্রশিক্ষণার্থীরা হ্নীলা হাইস্কুলের দালানের উপর হতে কৌশলে আহত ব্যক্তিদের বিশেষ কৌশলে উদ্ধার মহড়ায় অংশ নেন। এসময় প্রধান প্রশিক্ষক ভোলা জেলা সদরের সিপিপি সিনিয়র সহকারী পরিচালক মোকাম্মেল হক,মহেশখালী উপজেলা টিম লিডার ও কমিউনিটি ট্রেইনার এম ওসমান সরওয়ার, টেকনাফ উপজেলা সিপিপি টিম লিডার কাইসার উদ্দিন আহমদ ও টেকনাফের কমিউনিটি ট্রেইনার রফিকুল ইসলামসহ হাজারো স্কুল শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণ সফল এই মহড়া উপভোগ করেন। যা সত্যিই প্রশংসার দাবিদার। মহড়ায় অংশ-গ্রহণকারী ছাড়াও উপস্থিত শিক্ষার্থী ও লোকজন এই সফল প্রশিক্ষণে উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে।
গত ২২জুন হতে উপজেলার হোয়াইক্যং নয়াবাজার, হ্নীলা হাইস্কুল, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া, সাবরাং মন্ডলপাড়া ও বাহারছড়া বাইন্যাপাড়ায় কর্মরত স্বেচ্ছাসেবকদের ১৮দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ইতিমধ্যে প্রশিক্ষনার্থীরা ফাস্ট এইড, লিডারশীপ, দূর্যোগ ও সংকেত বিষয়ে দক্ষতা অর্জন করে।
এই বিষয়ে প্রশিক্ষণার্থী নবিউল, রফিকুল ইসলাম, মুসা, ইউছুপ, আব্দুল আজিজ ও জাহানারা বলেন, দীর্ঘদিন পর হলেও সিপিপি স্বেচ্ছাসেবকেরা দীর্ঘ মেয়াদী একটি সফল প্রশিক্ষণে অংশ-গ্রহণ করছি। যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি দূর্যোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং সেবা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
এদিকে টেকনাফের স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন করে মানবতার সেবার লক্ষ্যে জার্মান রেডক্রস, ইন্টার ন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস,আইওএম ও ইউএনপিডি সমন্বিতভাবে কাজ করছে।