টেকনাফে সিদ্দিকের হা*ত কা*টা মামলার আসামী অস্ত্র-গুলি সহ গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি-
টেকনাফ নাজিরপাড়ার আলোচিত সিদ্দিকের হা*ত কা*টা মামলার পাঁচ নম্বর আসামী শামসুল হক প্রকাশ বদা ফলা (৩৩), কে অস্ত্র-গুলি সহ
গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ । ধৃত আসামী টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১টার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় আসামীর নিজ বাড়ি থেকে একটি পিস্তল, মাগাজিন ও ১ রাউন্ড গুলি সহ আটক করে।

ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ২৬ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা নাজির পাড়া এলাকার সিদ্দিকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়।

উক্ত মামলায় এনামুল হককে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। শামসুল হক সেই মামলার এজাহার নামীয় ৫নং আসামী।

অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • এনাম মেম্বার
  • টেকনাফে সিদ্দিকের হাত কাটা
  • নাজির পাড়া