টেকনাফে সাংবাদিক ছৈয়দ হোছাইনের দত্তক মেয়ের আত্নার মাগফেরাত কামনায় কুরআনখানি ও কবর জিয়ারত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা সম্পাদক মুহাম্মদ ছৈয়দ হোছাইনের দত্তক মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে। এই মেয়ের ঈছালে সওয়াব উপলক্ষ্যে কবর জিয়ারত ও কুরআনখানির আয়োজন করা হয়েছে।

১০মার্চ সকাল সাড়ে ৮টায় সাংবাদিক মুহাম্মদ ছৈয়দ হোছাইন হ্নীলা মৌলভী বাজার গোরস্থানে গিয়ে কুকুরের কামড়ের ফলে জলাতংক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাওয়া ফাতেমা বেগমের (টুনি-১০) আতœার শান্তি কামনা করে কবর জিয়ারত করেন। এতে টেকনাফ সদর ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার শাহ আলম. লেঙ্গুরবিলের বশির আহমদ, নাজির হোছন, হাজী আমির হোছন, হ্নীলা আলী আকবর পাড়ার মৌলানা দেলোয়ার, লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলানা কামরুল ইসলাম, মৌলানা শাকের উল্লাহ, সংবাদকর্মী হুমায়ূন রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সকাল ১০টায় লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে জোহর উক্ত অনুষ্ঠানে মৃত ফাতেমার আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৪/৫বছর আগে হ্নীলা মৌলভী বাজারের মৃত সোনা মিয়া এবং মানসিক ভারসাম্যহীন মনোয়ারা বেগমের মেয়ে এতিম ফাতেমা বেগম টুনিকে সাংবাদিক ছৈয়দ হোছাইন মেয়ে হিসেবে দত্তক নিয়ে বাড়িতে লালন-পালন করে আসছে। গত মাস খানেক বাড়িতে খেলা করার একটি কুকুর ডান হাতের আঙ্গুলে কামড়ালে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হঠাৎ গত ৭মার্চ ফাতেমা এই রোগে আক্রান্ত হলে টেকনাফ সদর হাসপাতাল, চমেক ও ফৌজদার হাট বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মার্চ সকাল ৯টারদিকে সে মৃত্যুবরণ করে। ###