টেকনাফে শিশু অপহরণ ও খুনের ঘটনায় রোহিঙ্গা নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে শিশু অপহরণের পর নির্যাতন করে খুনের ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে এপিবিএন পুলিশ।
সুত্র জানায়, ৮মার্চ (সোমবার) সকাল সোয়া ৮টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা গত ৫মার্চ ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধারকৃত শিশু শাহিনুর (৮) হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় এবং ভিকটিমের মা-বাবার সহায়তায় নয়াপাড়া বি-ব্লকের ১১৫২/৪ নং শেডের বাসিন্দা আজিমুল্লাহর পুত্র রহমত উল্লাহ (২৩) এবং ব্লক-সি এর ৮৬২নং শেডের ২নং রোমের বাসিন্দা রহমত উল্লাহর স্ত্রী সনজিদা (৩৫) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলায় ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২ মার্চ সকাল ১১টারদিকে একই ক্যাম্পের বি-বøকের শেড নং-১০৫২/৪ এর বাসিন্দা মোঃ জাবেরের শিশু কন্যা শাহিনুর (৮) কে অপহরণ করে নিয়ে যায় দূবৃর্ত্তরা। গত ৫ মার্চ বিকাল সোয়া ৩টায় অপহৃত শিশু শাহিনুরের ১টি হাত বিচ্ছিন্ন ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ধৃতরাসহ ঘটনায় সংশ্লিষ।টদের আসামী করে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে পুলিশ মা-বাবা ও স্থানীয়দের সহায়তা এই দুই নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। ###