বার্তা পরিবেশক :
টেকনাফ সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড শাহ আলম মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমিনুল বাহিনী ফাইনালে উঠেছে। ৭ মার্চ বিকাল ৩ টায় জমজমাট খেলা অনুষ্টিত হয়। উক্ত খেলায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের প্রাণপ্রিয়নেতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র আস্থাভাজন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম। উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক টেকনাফ সদর ৩নং ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত শাহ আলম সিকদার এমইউপি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ হেলাল উদ্দীন, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, টেকনাফ সদর ইউনিয়নের ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ, মোহাম্মদ আলম, জাহালিয়া পাড়ার সমাজ সেবক মোহাম্মদ সিরাজ। উপস্থিত ছিলেন, টেকনাফ বাস-স্টেশন সি এন জি শ্রমিক সভাপতি আবুল কাশেম, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মিয়া, লাল মোহাম্মদ রানা, শাহ্আলম মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও এস হেলাল, মোহাম্মদ হোসেন, সদস্য সচিব এম. মামুন, সদস্য-রেজাউল করিম, কামরুল ইসালম, আলম, মোহাম্মদ ইউনুছ, হেলাল উদ্দীন প্রমুখ।
খেলা শুরর আগে দুই দলের সাথে কৌশল বিনিময়ের পর দু-দল ও দর্শকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে মুক্ত করতেই ”
তিনি আরো বলেন, রাজনীতি নয়, খেলাধুলায় খেলোয়াড়দের একমাত্র লক্ষ্য তাই আমি বলব-কেউ যেন উঠতি খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে এবং সেদিকে সার্বিক সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি।
এর পর পরই প্রধান রেফারীর বাশিঁতে খেলা শুরু হয়। দর্শকদের আনন্দ উল্লাস ও উত্তেজানা পূর্ণ খেলায় একদিকে আমিনুল বাহিনী ও অন্যদিকে বেলাল বাহিনী মধ্যে হাড্ডাহাড্ডি ও সমর্থকদের হৈ উল্লাসে শূন্য গোলে পূর্ণ সময় খেলা সমতা হয়। পরে ট্রাইবেকারে আমিনুল বাহিনী ৪-৩ গোলে বেলাল বাহিনী কে পরাজিত করে। ফলে স্বপ্নের ফাইনালে উঠে আমিনুল বাহিনী। খেলায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক আমির হামজা সওদাগর।
খেলা পরিচলনা করেন, আয়োজক কমিটির সদস্য নুরুল আবছার। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, মোহাম্মদ হাশেম, সহকারী আব্দু শুক্কুর, কানন কুমার কালা।
