প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফে র্যাব অভিযানে ২৮৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে করা হয়েছে।
টেকনাফ থানাধীন হাবির ছড়া এলাকায় অভিযান চালিয়ে ২,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৭।
র্যাব-৭, কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লেঙ্গুরবিল ইউনিয়নের হাবির ছড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৯ আগস্ট ২০১৮ ইং তারিখ ২১০০ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হোসেন প্রকাশ ঘুরা পতুর (৪৫), পিতা- মৃত মোজাহার মিয়া, গ্রাম- হাবির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর বসতঘর তল্লাশি করে ঘরের ভিতরে অভিনব কায়দায় স্কোচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিশেষ কৌশলে স্কোচ টেপ দিয়ে মুড়িয়ে প্রতি ৫০ পিস ইয়াবাকে এক একটি ক্যাপসুলের মত তৈরি করে নির্দিষ্ট পরিমান ক্যাপসুল গিলে ফেলে এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগের মাধ্যমে নির্দিষ্ট স্থানে গিয়ে ঔষধ খেয়ে পায়ু পথ দিয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট বের করে।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত এই অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ২৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হন্তান্তর করা হয়েছে।
