টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ৭টায় র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব গোপন সংবাদের ভিত্তিতে চৌকষ একটি আভিযানিক দল নিয়ে টেকনাফ বরইতলির জনৈক হাসেমের বাড়ীর সামনে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টাকালে ধাওয়া করে বরইতলির মৃত জমির হোসেনের পুত্র মোঃ দিলদার আহমেদ (৩০) কে আটক করে দেহ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় নাইট্যং পাড়া গোদার পাড়ের মোঃ সব্বির আহমদের পুত্র সৈয়দ আলম প্রকাশ শাহ আলম (৩৬) পালিয়ে যায়। পরে আটক আসামীর দেখান মতে স্বাক্ষীদের উপস্থিতিতে জনৈক হাসেমের বাড়ীর উত্তর পাশে গর্তের ভিতর মাটি চাপা দেওয়া অবস্থায় আরো ৮ হাজার পিস সর্বমোট আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার পিচ ইয়াবাসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।