হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টারদিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া গ্রামের শাহপরীর দ্বীপ রোডের বিজয় মার্কেটের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি পলিথিন ব্যাগসহ সাবরাং পানছড়ি পাড়ার মোঃ ইসমাঈলের পুত্র মোঃ রাসেল (২১) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে পলিথিন ব্যাগ তল্লাশী করে ৪হাজার ৯শ ৬০পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
