গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৪ সেপ্টেম্বর দুপুর আড়াই টারদিকে র্যাব-১৫, (সিপিসি-১), টেকনাফ ক্যাম্পের টহল কমান্ডার (এডিঃ এসপি) বিমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল জাদিমোরা বৌদ্ধ মন্দিরের পাদদেশের জয়নালের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা বড়িসহ হ্নীলা আলীখালীর অছিউর রহমানের পুত্র নুরুল ইসলাম (২৫) কে আটক করা হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। ###
