টেকনাফে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারী বন্দুক যুদ্ধে নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে বিজিবি জওয়ানদের সাথে বন্দুক যুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এতে বিজিবির ৩জন সদস্য আহত হয়েছে।

জানা যায়, গত ২৩ জুলাই রাত সাড়ে ১১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাদকের একটি বড় চালান খালাসের খবর পেয়ে পূর্ব লেদা হাইস্কুল সংলগ্ন খালে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৮/১০জন লোক হাতে পুটলা নিয়ে সামনের দিকে আসতে দেখলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবি সদস্য মফিজুর রহমান (২৪), উজ্জ্বল হোসেন (২৬) ও ইমরান হোসেন (২৪) আহত হয়। তখন বিজিবিও সরকারী সম্পদ এবং আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারী স্বশস্ত্র দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড কাজা কার্তুজ, ২টি কিরিচ ও ১লাখ ইয়াবাসহ গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়ার পর অজ্ঞাত দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতরা উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বøক-২ এর বাসিন্দা মোঃ ইসলামের ছেলে মোঃ কামাল (২২) এবং হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু শামার ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩) বলে পরিচয় সনাক্তের পর ২৪ জুলাই ভোরে মৃতদেহ মর্গে প্রেরণ করেন।

এই ব্যাপারে সকাল ১১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরোমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাদক উদ্ধার অভিযানে গোলাগুলির পর মাদক, অস্ত্র, বুলেট ও কিরিচ উদ্ধার এবং আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য,প্রশাসনের চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও লেদা লামার পাড়া পয়েন্টে একটি শক্তিশালী সিন্ডিকেট মাদকের চালান খালাস এবং পাচারে সংশ্লিষ্ট রয়েছে বলে একাধিক সুত্র দাবী করছে।