বার্তা পরিবেশক :: ২৩ সেপ্টেম্বর নিউজ কক্সবাজার অনলাইনসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত “ টেকনাফে যুবদলের পদ কিনছেন ইয়াবা কারবারী রফিক ” শীর্ষক বিভ্রান্তিমূলক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে আমাকে জড়িয়ে মনগড়া তথ্য দেওয়া হয়েছে। যা ছিঁক্কার নাগাল না পাওয়া বিড়ালের মিউ মিউ ছাড়া কিছুই না। প্রকৃতপক্ষে আমি ত্যাগী জাতীয়তাবাদী পরিবারের পরিক্ষিত সন্তান হিসেবে সর্বজন স্বীকৃত। আমার নেতৃত্বেই স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা প্রকাশ্যে মিছিল সমাবেশ করছে। দলের যেকোন দুঃসময়ে পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলা শাখার কাউন্সিল ও সম্মেলন হোয়াইক্যংয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি সভাপতি, সাবেক হুইপ ও বিগত ৪ বারের নির্বাচিত সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরী, জেলা যুবদল, টেকনাফ উপজেলা বিএনপি এবং যুবদলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন হয়। উক্ত সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। তাতেই মাদক সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলের আঁতে গা লাগায় দিশেহারা হয়ে পড়ে। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে নেতৃবৃন্দ সম্মেলন সম্পন্ন করতে পারেনি বা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি। এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় যুবদল নামধারী বসন্তের কোকিলেরা নিজের ব্যর্থতা অপরের ঘাঁড়ে চাপানোর জন্য এই জাতীয় ভিত্তিহীন সংবাদের আশ্রয় নিয়েছে। আমার বিরুদ্ধে মামলার কোন ভিত্তি নেই তাই আমি উক্ত ভিত্তিহীন ও বিভ্রান্তমূলক সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে কাউকে বিচলিত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ রফিকুল ইসলাম অপি
সভাপতি, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদল
এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী টেকনাফ উপজেলা যুবদল।
