বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২রা এপ্রিল দুপুর ১২টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রউফ বুলবুলের নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা বাজারে অভিযান চালিয়ে মাদক মামলা নং-৮১/১৪, ৪ (৮) ১৪ এর ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী হ্নীলা ফুলের ডেইলের মৃত মুসলিম উদ্দিনের পুত্র মোঃ বনি আমিনকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামীকে সংশ্লিষ্ট এলাকার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ###
