টেকনাফে বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ করতে লেদায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা ১১ টায় আয়োজিত এই ম্যাচটি ২৪ (লেদা) ও ২৫ (আলীখালী) রোহিঙ্গা শিবিরের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগোষ্টী ও রোহিঙ্গাদের মধ্যে সু-সর্ম্পক বজায় রাখতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই উদ্যোগ গ্রহণ করে। এই ফুটবল ম্যাচে অংশ নেন আলীখালী ব্লু দল ও আলীখালী অরেঞ্জ দল। দুই দলে ২২ জন খেলোয়ারের মধ্যে রোহিঙ্গা শরনার্থীর পাশাপাশি স্থানীয় বাঙ্গালীরাও অংশ নেয়। ব্যাতিক্রমধর্মী এই আয়োজন দেখতে মাঠে বিপুল সংখ্যক স্থানীয় ও রোহিঙ্গাদের উপস্থিতি দেখা যায়। শেষে আলীখালী অরেঞ্জ দল টাইব্রেকারে ৫-২ গোলে জয়লাভ করেন। এই প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন কক্সবাজার জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য সিরাজুল ইসলাম এবং সহকারীর দায়িত্ব পালন করেন মোঃ ইসমাইল ও মোবিন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনের লেদা ও আলীখালীর রোহিঙ্গা শিবিরের সহকারী ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান, লেদা রোহিঙ্গা শিবিরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলম, আলীখালী রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রহিম উল্লাহ, স্থানীয় উন্নয়ন কমিটির নেতা মোঃ জুবাইর, মাইন উদ্দীন এবং আইওএম এর কর্মকর্তারাসহ অনেকেই।

আইওএম-এর ট্রানজিশনাল রিকভারি ডিভিশনের (টিআরডি)র প্রধান প্যাট্রিক সেরিগনন তথ্য মতে, স্থানীয় জনগণ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বন্ধুত্ব সামাজিক সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রাখতেই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল ম্যাচের মত এমন আরো খেলাধুলার পাশাপাশি নানা আয়োজনের মাধ্যমে দুই জনগোষ্ঠির মধ্যে সম্প্রীতি রক্ষার্থে কাজ করে চলেছে আইওএম।

লেদা রোহিঙ্গা শিবিরের সহকারী ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান বলেন, বিশ্ব শরাণার্থী দিবস উপলক্ষ্যে স্থানীয় জনগন ও রোহিঙ্গা জনগোষ্টীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বাজায় রাখতে আইওএম ও বাংলাদেশ সরকারের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বেশি খেলাধুলাসহ বিভিন্ন ইভেন আযোজন করার আহবান জানায়। এছাড়া চারকারীজীবিদের জন্যও এ ধরনের খেলাধুলার ব্যবস্থা উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি